আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদর বাজারে এতিমখানার সামনে কাঠের আড়ৎ হতে চোরাই কাঠ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) কাঠগুলো এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি ঘরের মধ্য থেকে উদ্ধার করা হয়।
দীর্ঘদিনের কাঠ ব্যবসায়ী মেসার্স আল মদিনা ট্রেডার্সের স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ আবুল কালাম যাকারিয়া জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্রীকলস গ্রামের ওমর ফারুক নুট্টু কিছুদিন কাঠ চুরি করে আসছিল। আমার সন্দেহ হলে গোপনে খোঁজ করতে থাকি এবং পাশের একটি বাড়ির কক্ষে কাঠ দেখতে পাই। শ্রীকলসের ওমর ফারুক নুন্টুকে জিজ্ঞাসাবাদ করলে সে কাঠ চুরির কথা স্বীকার করে এবং বহু লোকজনের সামনে ঘর থেকে চোরাই তক্তা, বাতা, কাঠ ও বাঁশ নিজ হাতে বের করে দেয়। চোরাই মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে তিনি জানান।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


