কেশবপুরে আল-হাদিদ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে আল-হাদিদ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২ ডিসেম্বর সোমবার উপজেলার রামচন্দ্রপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম মাহাফিলের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোক্তার আলী।
প্রধান বক্তা ঢাকা সুপ্রিমকোর্ট আইনজীবী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন এ্যাড. গাজী এনামুল হক। দ্বিতীয় বক্তা যশোর বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিন পরিষদের প্রচার সম্পাদক তরুণ উদীয়মান ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওঃ রবিউল ইসলাম যশোরী।
মণিরামপুর একতা শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করেন।
« বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের অব্যহতি দেয়ায় আনন্দ মিছিল »
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


