ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। উত্তরসূরি হিসেবে তিনি তার ছেলে মোজতবা খামেনিকে মনোনীত করেছেন। এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি।

এমন গুঞ্জন যখন ডালপালা মেলতে শুরু করে তখন এক্সে খামেনি একটি পোস্ট দিয়েছেন। যেখানে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে তার অফিসে কথা বলতে দেখা গেছে। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত জনাব মোজতাবা আমানির সাথে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে দেখা ও কথা বলেছেন।’

এর আগে গত সেপ্টেম্বরে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহৃত পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণে আহত প্রায় ৩ হাজার জনের মধ্যে আমানি ছিলেন। যেই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়। যেই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে আসছে ইরান এবং হিজবুল্লাহ।

এদিকে গত মাসে ইসরাইলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যা নিয়ে গত ৫ অক্টোবর বক্তৃতায় ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইল আর বেশিদিন টিকবে না।’ সেই সঙ্গে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে ন্যায্যাতা দেন খামেনি।

সূত্র :যুগান্তর



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
  • পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন খামেনি
  • পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত
  • জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭
  • নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
  • সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি পাকিস্তানের