শপথ নিলেন সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল
নিউজ ডেস্ক :: ২০২৫-২০২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত আমীরের শপথ পড়ান মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় নেতা মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিসদ সদস্যবৃন্দ, থানা কর্মপরিষদ বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
শপথ শেষে অতিথিরা ও নবনির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


