কাদাকাটিতে শত্রুতা করে যাতায়াতের পথ বন্ধ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটিতে পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ ৩০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানাগেছে, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি গ্রামে তারাপদ সরকারের ছেলে গোবিন্দ সরকার, বিষ্ণুপদ সরকারের ছেলে জামিনী সরকার, একই এলাকার প্রবীর সরকার, কিংকর সরকার, নিরাপদ সরকার ও পংকজ সরকার জোকসাজস করে গত শুক্রবার সকাল ৮ টার দিকে গ্রামের প্রায় ২০ টি পরিবারের যাতায়াতের পথ বন্দ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে্। আটকে পড়া মানুষগুলো যাতয়াতের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপের কাছে অভিযোগ করলে এ দিন বেলা ১২.৩০ টার দিকে চেয়ারম্যানের পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পথ বন্ধের বিষয়টি নিয়ে বসাবসি করেন।
এসময় গোবিন্দ সরকার গংদের কাছে জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ তাদের উপর গোবিন্দ সরকার গং চড়াও হয় বলে জানান স্থানীয়রা। মানুষের দীর্ঘদিনের চলাচলের পথটি অবমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেন আশু হস্তক্ষেপ কামনা করেছেন পূর্ব গ্রামের সর্বস্তরের মানুষ।
« আশাশুনিতে ২ সাবেক ও বর্তমান চেয়ারম্যান আটক (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


