হঠাৎ মাইকে বেজে উঠল শেখ হাসিনার গুণকীর্তন, আটক ৫

 নিউজ ডেস্ক :: যশোরে সদরে আয়োজিত এক কারাতে প্রশিক্ষণ সেমিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এর ৭ ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি শুক্রবার বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন দুপুর ১২টার কিছু সময় আগে অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

আজাহারুল ইসলাম বলেন, উদ্বোধনের পর খেলা শুরুর আগে নাচের সঙ্গে সাউন্ডবক্সে থিম সং বাজানো হচ্ছিল। ওই সংগীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সে কারণে পুলিশ ডেকে আয়োজকদের ধরিয়ে দেওয়া হয়।

আটকরা হলেন- রফিকুল ইসলাম, রওশন আরা রাশু, ইমরান হাসান টুটুল, অর্চনা বিশ্বাস ইভা ও হুমায়ুন কবীর। অর্চনা যশোরের মুজিব সড়কে অবস্থিত ‘জয়তী সোসাইটি’ নামে একটি সংস্থার পরিচালক। নারী অধিকার সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত সরকারের আমলে (২০২১) তাকে রোকেয়া পুরস্কার দেওয়া হয়েছিল। রাশু শেকড় নামে একটি সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার কর্মচারী। আর টুটুল সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সম্পাদিত স্থানীয় দৈনিক স্পন্দনের ফটোগ্রাফার। অন্য দুইজনের পরিচয় নিশ্চিত



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত