পল্টন ট্রাজেডি উপলক্ষে

সাতক্ষীরায় জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ও শহর শাখার উদ্যোগে ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

জামায়াত উপজেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সাবেক জেলা শিবির সভাপতি ওমর ফারুখ, শহর জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম,সহকারী সেক্রেটারী প্রভাষক ওবাইদুল্লাহ,শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম,মাও আজাদুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, সাবেক শিবির নেতা হাবিবুর রহমান,শহর শিবির সভাপতি আল মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রনি প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে যে নৃশংসতা চালানো হয়েছিল, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রমের সূচনা ঘটে। সেদিন শহীদ শিপন, শহীদ মুজাহিদ, শহীদ জসিমসহ অনেকেই শাহাদাত বরণ করেন। এভাবে লাশের ওপর নৃত্য করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের নিষ্ঠুরতার প্রকাশ ঘটিয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত