কলারোয়া বেত্রবতী হাইস্কুলেঈদ-ই-মিলাদুন্নবী(স:) উদযাপন 

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, শেখ মহিরুল ইসলাম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী, শিক্ষার্থী আ.রহিম, সাজিবুল ইসলাম সাজু, আল শাহারিয়ার, রানা হোসেন, সোহেল তানভীর, সুরাইয়া ইয়াসমিন তন্নী, জেরিন তাবাচ্ছুম মেধা, রিফাজ হোসেন, নাদিমুল ইসলাম, আজওয়াদ রাফিদ খান চৌধুরী প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন