কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম(সুন্দরী) এঁর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টায় উত্তর মুরারীকাটি গ্রামের বাড়ির পার্শ্ববর্তী আমবাগান চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, পৌর সভার সাবেক মেয়র আকতারুল ইসলাম, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, মাওলানা নূরুল ইসলাম, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মরহুমের একমাত্র পুত্র সজল প্রমুখ।

জানাজায় ইমামতি করেন সদ্য প্রয়াতের ভাই হাফেজ শামছুর রহমান আজাদী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সিরাজুল ইসলামকে দাফন করা হয়।

উল্লেখ্য, রবিবার দুপুরের দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন