জামায়াত নেতার পিতার ইন্তেকাল, উপজেলা জামায়াতের শোক

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন টিমের অন্যতম সদস্য ও ইউনিয়ন অর্থ সম্পাদক মোঃ মুরশিদ আলমের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আলহাজ্ব শহীদুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ পাথরঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানাত বহু বছর ধরে। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে সম্মানিত ব্যক্তি।

তার ইন্তেকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসী একজন দ্বীনদার ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে তার ইন্তেকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোশাররফ হোসেন ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এক যৌথ শোকবাণীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবাণীতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান