দরগাহপুরে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খরিয়াটি গিয়ে শেষ হয়। দাঁড়িপাল্লা,দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। সকাল ১১টায় দরগাহপুরে শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির প্রফেসর মাওঃ আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জাকির হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৪ টায় খরিয়াটি দাখিল মাদ্রাসা ময়দানে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির প্রফেসর মাওঃ আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জাকির হোসেন এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর,উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার,উপজেলা সহ- সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন,উপজেলা সভাপতি মোখলেছুর রহমান,শ্রমিক নেতা ডাঃ বলবুল আহমেদ,প্রফেসর সাইদুর রহমান,হাফেজ মাওঃ আতাউর রহমান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন