আশাশুনি মডেল মসজিদে নামাজের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির ঐতিহ্যবাহী মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতির মাধ্যমে মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করেন,প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি)আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওঃ আছাদুল্লাহর সঞ্চালনায় খুৎবা পূর্ব আলোচনায় অংশ নেন,সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম(বার),মুহাদ্দিস রবিউল বাশার,জামায়াত নেতা এড.আঃ সোবহান মুকুল,মাওঃ নূরুল আফছার মোর্তাজা,উপাধ্যক্ষ আঃ সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক। নামাজে ইমামতি করেন ১নং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। খুৎবা ও দোয়া পরিচালনা করেন,হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এসময় ডিআই-১ মনিরুল ইসলাম,এএসপি(কালিগঞ্জ সার্কেল)বায়েজিদ ইসলাম,আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন,পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুল ওয়াদুদ,মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আঃ সালাম,জেলা সুপার ভাইজার মাওঃ আজিজুর রহমান,মডেল কেয়ারটেকার মাওঃ মহিউদ্দীন,আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আলেম-ওলামা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।##






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত