কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গ বুধবার ( ২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, জাতীয় নাগরিক পার্টি, কয়রা আইনজীবী সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল  ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায়  এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,  বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।
েআলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত