সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টায় স্কুলের হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সভাপতিত্বে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। অতি প্রত্যুষে পতাকা উত্তোলন, অঙ্কিত মিত্র গীতা পাঠ, ইসরাত জাহান রিফা পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আনিসুর রহিমের স্যারের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শিক্ষক -শিক্ষার্থী,  অভিভাবকদের বক্তব্যের পর অনুষ্ঠানে  দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিক্ষক আন্না পারভীন, সাদিয়া ইসলাম, পূজা দত্ত, কার্তিক রং ও বিশ্বজিত দাস। এরপর দেশাত্মবোধক  নৃত্য পরিবেশন করে তৃতীয় শ্রেণির ছাত্রী তাসবিহ আবেদিন ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী মহুয়া বাড়ৈ পিউ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম সানা।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত