আশাশুনিতে পুলিশের  অভিযানে গ্রেফতার ৪

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এসআই ফয়সাল অভিযান চালিয়ে মামলা নং-২০(৭)২৪ এর তদন্তেপ্রাপ্ত আসামী শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বৈকরঝুটি গ্রামের মৃত আনসার উদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম, সিসি- ০৯/২৩ এর আসামী দরগাহপুর গ্রামের মৃত এলাহি বক্স গাজীর ছেলে ফজলুর রহমান গাজীকে, সিআর-২০৫/২৪ এর আসামী একই গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে শেখ মাহমুদুর রহমান ও সিআর-২৫৬/২৪ এর আসামী রামনগর গ্রামের আঃ রব গাজীর ছেলে নয়ন গাজীকে এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন