আশাশুনিতে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন বিষয়ক কৃষক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডিএলআই এর আওতায় উত্তম কৃষি চর্চা (জিপিএ) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ের দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন এর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, পার্টনার প্রকল্প খুলনা অঞ্চল, খুলনার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (ক্রপ) ইকবাল হোসেন, অতিঃ উপ পরিচালক (পিপি) মোঃ জামাল উদ্দীন।
অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি তারিকুল ইসলাম ও দ্যুতি কৃষ্ণ সরকার আলোচনা রাখেন।
« কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


