সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে নগদ অর্থসহ ১২টি পরিবারের প্রায় ৬০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শুধুমাত্র পরণের কাপড়-চোপড় ছাড়া আর কোন কিছু রক্ষা করতে পারেনি। আগুনে ঘরের জিনিসপত্র বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
এদের মধ্যে গুরুতর আগত হাফিজুল ইসলাম বজুর স্ত্রী ইসমততারা লতাকে (৩০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের সদস্যরা শেষ মাঘে শীতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর পশ্চিমপাড়ার মো. সাইদুল ইসলামে খড়ের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতের মধ্যে এ আগুনের লেলিহান শিখা আশেপাশের আব্দুল কাদের টিটুৃ, সাদেকুল ইসলাম, হাফিজুল ইসলাম বজু, আমিজুল ইসলাম চুকু, নয়ন ভুকু, ওয়াহেদ আলী কাইল্টা, মো. বাদশাহ, আলেব উদ্দিন, আলেকজোন বেওয়া, সেকেন্দার আলী এবং মো. আলাউদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এতে তাদের বাড়ির ৩৩টি খড়ের কাঁচা ও সেমিপাকা ঘর আগুনে পুড়ে যায়। আগুনে পরিবারগুলোর ঘরের মধ্যে থাকা নগদ অর্থ, মূল্যবান কাপড় চোপড়, আসবাবপত্র, তৈজসপত্র, গরু-ছাগল, হাঁস- মুরগী, ধান-চালসহ সর্বস্ব ভস্মীভূত হয়েছে। এ আগুনের খবর পেয়ে সৈয়দপুর ও রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ছুুঁটে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তাঁর আগেই ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে পড়ে। এ আগুনের সঠিক কারণ জানা বা গেলেও বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এদিকে আগুনে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানাতে মঙ্গলবার (১১ফেব্রুয়াবি) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আগামী ২/১দিনের মধ্যে সরকারিভাবে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্ত্ববানদের প্রতি আহবান জানান। ইউএনও’র সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফেরেজুল শাহ, ইউপি সদস্য আব্দুল হক, মো. আজমল হোসেন, আব্দুল জলিল প্রমুখ।
আগুনের ঘটনায় তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে ২০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে লুঙ্গি,শাড়ী ও ছোটদের পোষাক বিতরণ করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা প্রশাসন পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারিভাবে সব রকম সাহায্য-সহযোগিতা করা হবে।
« সৈয়দপুরে মহিলা দলের সাধারন সভা উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কয়রায় বাঘবিধবাদের মাঝে শীতবস্ত্র বিতরণ »
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়াবিস্তারিত…
উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবাবিস্তারিত…


