কয়রা থানার ওসি জি এম ইমদাদুল হক খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

শনিবার খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জানুয়ারী মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভুমিকা রাখা,সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ  বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ভাল কাজ করায় খুলনা জেলার শ্রেষ্ঠ এসআই  নির্বাচিত হয়েছেন এম রাজেত আলী। ভাল কাজের স্বীকৃত স্বরুপ নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা স্মারক,সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেন খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।

এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত