কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় 

O

কামরুল হাসান।। কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিজস্ব অফিসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগণ পারিবারিক ও ব্যক্তিজীবনের নানা সুবিধা অসুবিধাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা আ.রউফ, বীর মুক্তিযোদ্ধা ছামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হজরত আলি, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবু, বিশিষ্ট ঠিকাদার মো.জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট ঠিকাদার মো. আনোয়ার হোসেন মিঠু প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি