ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫  উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা নির্বাচন অফিস ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সেকেন্দার আলী ও সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. মাজেদুর রহমান। কর্মশালায় নিয়োগকৃত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে সরকারি  ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এবারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর কার্যক্রমে ৮৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৯ জন সুপারভাইজার সৈয়দপুরে তাদের দায়িত্ব পালন করবেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য ১০ জন সুপারভাইজারের নেতৃত্বে ৪৯ জন তথ্য সংগ্রহকারী এবং পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের জন্য ৯ জন সুপারভাইজারের নেতৃত্বে ৩৯ জন তথ্য সংগ্রহকারী আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন। এ ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন