ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা নির্বাচন অফিস ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সেকেন্দার আলী ও সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. মাজেদুর রহমান। কর্মশালায় নিয়োগকৃত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এবারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর কার্যক্রমে ৮৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৯ জন সুপারভাইজার সৈয়দপুরে তাদের দায়িত্ব পালন করবেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য ১০ জন সুপারভাইজারের নেতৃত্বে ৪৯ জন তথ্য সংগ্রহকারী এবং পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের জন্য ৯ জন সুপারভাইজারের নেতৃত্বে ৩৯ জন তথ্য সংগ্রহকারী আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন। এ ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
« বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ এবং চেক প্রদান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন »
সম্পর্কিত সংবাদ
জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় কর্নেল (অব:) আব্দুল বাতেনবিস্তারিত…
খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি করেছে দুর্বৃত্তরা
ডেস্ক নিউজ :: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয়বিস্তারিত…


