সাতক্ষীরার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবার আয়োজনে শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৩য় বারের মতো ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইট সেভার্স অর্থায়নে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন, মাসজিদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন প্রমুখ।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসজিদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জেড এস আতিক,খুলনা ব্রাকের প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬