সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের মায়ের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবের মা হনুফা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজিউন) বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ নামাজে জোহর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ভুল্লীপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, রিয়াদ আরফান সরকার রানা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো আব্দুল গফুর সরকার, বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন, অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহীদ শাহাব, অধ্যক্ষ মসিউর রহমান, প্রধান শিক্ষক যথাক্রমে শফিকুল ইসলাম, মো. নাজমুল হক, মো. আব্দুল্লাহ সরকার, মো. সামসুল হক, আব্দুল জব্বার, জামাল উদ্দিন শাহ্, আজিজুল বারী বসুনিয়া, অধ্যক্ষ নাজির -বিন আফজাল, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম,  সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন সহ সৈয়দপুর কর্মরত সাংবাদিক প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার