পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা
নিউজ ডেস্ক ::ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়ানো এবং তাদের সমৃদ্ধির জন্য সুযোগ-সুবিধাগুলো অনুসন্ধানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এসএমইএসপিডি মো: নওশাদ মুস্তফা। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কৃষিতথ্য বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: রেজাউল করিম সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এসএমইএসপিডি মোহাম্মদ নাজমুল হক, ইউসিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান (এসএমই ও রিটেইল) এস.এম. মইনুল হোসেন এবং ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।
অনুষ্ঠানটি প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর ও আর্থিক সাক্ষরতা-এই তিন পর্বে ভাগ করা হয়। বক্তারা এসএমই-কেন্দ্রিক ব্যাংকিং সেবাগুলিকে অগ্রাধিকার প্রদান এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিকাশের উপর জোর দেন।
এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইউসিবি চা শিল্প বিকাশে ভূমিকা পালন এবং সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
সম্পর্কিত সংবাদ
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিতবিস্তারিত…
রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনেরবিস্তারিত…


