জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
ডেক্স রিপোর্ট :: এক শোক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
১৯৯১ সাল থেকে জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন তাঁর সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদেও স্পিকার হিসেবে তাঁর নেতৃত্ব ও সংসদীয় প্রজ্ঞার আমি প্রত্যক্ষ সাক্ষী। তাঁর প্রজ্ঞা, সততা শালীনতা ও রাষ্ট্রের প্রতি তাঁর নিষ্ঠা শিক্ষনীয় হয়ে থাকবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


