অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টা শপথ নিলেন
নিউজ ডেডস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আরও চারজন শপথ নিয়েছেন। শুক্রবার বিকালে এ শপথ নেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। তারা হলেন-অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিডিআর ডিজি লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। পরদিন ৬ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর গত ৮ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ১৭ জন সদস্য রয়েছেন। নতুন করে আজ এই ৪ জন শপথ নিলেন।
সম্পর্কিত সংবাদ
টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬:: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতনবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশাবিস্তারিত…


