আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে কৃ্ষক সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক মোঃ সালাহ উদ্দীন লিটন। প্রধান বক্তা ছিলেন, জেলা সদস্য সচিব রবিউল ইসলাম রবি। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আঃ কাদের ও যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, তুহিন উল্লাহ তুহিন, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আক্তারুজ্জামান, সাদিক আনোয়ার ছট্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আঃ রহিম, ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহবায়ক আছাদ হোসেন, কৃষক দল নেতা অলিউল ইসলাম টুটুল, লেকবার মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
« আগেজাতীয় পার্টি কার্যালয়ে আগুন, ‘বেইমান’ আখ্যা দিয়ে ‘নিশ্চিহ্ন’ করার ডাক হাসনাতের (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ায় জাতীয় যুব দিবস পালিত »
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায়বিস্তারিত…
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
সাতক্ষীরা নিউজ ডেস্ক ::ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়কবিস্তারিত…


