ভারতের পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন অমিত শাহ্

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। ২৭ অক্টোবর তিনি এটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে দু’দিনের জন্য এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার (২৬ অক্টোবর) ও রোববার (২৭ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সঙ্গে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ভারত সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন রোববার। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে শনি ও রোববার আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত