সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে বাপার প্রচারপত্র বিলি
খুলনা প্রতিনিধি :: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সর্বত্র বন্ধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আইন সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এ প্রচারপত্র বিলি করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর অ্যাড. মমিনুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের সংগঠক এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, কবি নুরুন্নাহার হিরা, কবি নাজমুল তারেক তুষার, অ্যাড. মেহেদী হাসান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত, জীবন বিধ্বংসী পলিথিন বাগ বর্জন করুন, পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন, জীবন বাঁচান। নেতৃবৃন্দ এ সময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিতÑ২০০২) মোতাবেক নিষিদ্ধ পলিথিন উৎপাদনের জন্য ১০ বছর কারাদÐ বা ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দÐে দÐিত, বাজারজাত করার জন্য ৬ মাস কারাদÐ বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দÐে দÐিত করার বিধান রয়েছে বলে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ এ সময়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পলিথিন বন্ধে অভিযান পরিচালনার আহবান জানান।
সম্পর্কিত সংবাদ
প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
রাজশাহী, ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার : লক্ষ্ণীপুরের কমলনগরে কর্মজীবী তরুণীকে চেতনানাশক স্প্রে করে অপহরণপূর্বক সংঘবদ্ধবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫বিস্তারিত…


