পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ

পাইকগাছা খুলনা প্রতিনিধি :: শনিবার ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in PaikgachaUpazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণি ঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে ১০০ দরিদ্ পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাম চন্দ্র টিকাদার, পবিত্রকুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমা রায়। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর দেবব্রত কুমারগাইন, প্রকল্প সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও আবুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থএলাকায় ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে দূর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করেছে তার  প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং রোগ মুক্ত থাকবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ২৫০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হবে।

 






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত