দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন দুদকের সাবেক চেয়ারম্যানের
নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন।
এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উলেখ করেন আইনজীবী।
উলেখ্য, ইকবাল মাহমুদ ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দুদকের চেয়ারম্যান ছিলেন।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


