ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে সংসারে মন দেবেন প্রিয়াঙ্কা

নিউজ  ডেস্ক  :: বিয়ের পর অনেককেই আর অভিনয় করতে দেখা যায় না। কেউ কেউ আবার অভিনয় করলেও নিয়মিত নন। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ভাবনাও তেমনটি। বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ও নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। যেখানে এই অভিনেত্রী বলেন, ‘আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব। এছাড়া বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব। ‘

অভিনয়ে ব্যস্ত সময় কাটলেও ধর্মীয় ব্যাপারে আপসহীন প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন বলে জানান তিনি। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করতে দেখা যায় তাকে। প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে তাকে বিষয়টিও জানিয়েছেন। ঘুমের আগে সুরা মুলক না পড়লে সেদিন শান্তিতে ঘুমাতে পারেন না বলেও জানান এই অভিনেত্রী।

সূত্র :যুগান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী