ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জামায়াত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় মাওলানা আবদুল হালিম

নিউজ ডেস্ক ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “আধিপত্যবাদীদের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাÐব চালিয়ে আওয়ামী লীগ যেদিন গণতন্ত্র হত্যার পথ সূচনা করেছিল, মূলত সেদিনই বাংলাদেশ পথ হারায়।

বিগত ১৭ বছরে জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়ে এবং জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে হত্যা করেছে। সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের শতশত নেতাকর্মী, আলেম-উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বহু মানুষকে হত্যা, গুম ও খুন করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের দুঃশাসনের বিরুদ্ধে মুক্তিকামী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়।

তিনি আরও বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংগঠন পরিচালনার পাশাপাশি বৈষম্যমুক্ত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জামায়াত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সেই লক্ষ্যে জামায়াতের রুকনদেরকে সততা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

১৪ অক্টোবর সোমবার সকাল ৯টায় দিনাজপুর জেলা জামায়াত কর্তৃক স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শ‚রা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং উত্তর ও দক্ষিণ জেলা সেক্রেটারি যথাক্রমে মাওলানা রবিউল ইসলাম ও সাইদুল ইসলাম সৈকতের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শ‚রা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আফজালুল আনাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।

 






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত