ব্রাজিলের গোলরক্ষকের পর ডিফেন্ডারও ‘আউট’
নিউজ ডেস্ক :: অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে ব্রাজিলের ত্রাহি অবস্থা। একের পর এক ফুটবলার চোটাঘাতে ছিটকে যাচ্ছেন। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ছিটকে গেছেন। এবার সাইডলাইনে তাদের সঙ্গী হলেন ডিফেন্ডার এদের মিলিতাও।
সিবিএফ থেকে জানানো হয়, ‘রোববার তার (মিলিতাও) কিছু পরীক্ষা করানো হয়, তাতে ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণেই তিনি খেলতে পারবেন না।’ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সাও পাওলোতে যান মিলিতাও। সেখানেই তার চোট ধরা পড়ে।
« গুম-খুনে জড়াবে না র্যাব: মহাপরিচালক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) এবার চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন »
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


