বরখাস্ত হচ্ছেন ১৮৭ পুলিশ কর্মকর্তা!
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে। বেশিরভাগ মামলার আসামিই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক দুই আইজিপিসহ অন্তত ১০-১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তা ছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যেকোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেপ্তার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র : নিউজ
সম্পর্কিত সংবাদ
জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
ডেক্স রিপোর্ট :: এক শোক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিএনপিরবিস্তারিত…
সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালেবিস্তারিত…


