শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর

বেনাপোল প্রতিনিধি :: ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার সময় উক্ত প্রতিষ্ঠানে।

জানা যায়, বিদ্যালয়ে  ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েক জনকে দাওয়াত দিয়েছিল প্রধান শিক্ষক শাহ আলম। ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেওয়ায় ৮/১০ জনকে সাথে নিয়ে বিদ্যালয়ের রুমে প্রবেশ কওে প্রধান শিক্ষকের জামার কলার ধরে চেয়ার থেকে বাহিরে এনে মারপিট শুরু করে কিল-ঘুসি মারতে থাকে। এক পর্য়ায়ে সহকারী শিক্ষকরা প্রতিহত করতে গেলে তাদেরকে ভয় দেখিয়ে কাছে আসতে দেওয়া হয় না। কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানের সাথে ছিলো জালাল উদ্দিন ও মোহাম্মদ মুন্নাসহ ৮/১০জন উপস্থিত ছিল। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষক শাহ আলমকে উদ্ধার করে।

বিষয়টি নিয়ে আহত প্রধান শিক্ষক শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা কারণে আবু রায়হান ৮/১০জন লোক নিয়ে বিদ্যালয়ে আমার উপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। আজ সরকারী ছুটি থাকায় আমি বাসায় আছি। মঙ্গলবার অফিসে এসে শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।






সম্পর্কিত সংবাদ

  • খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি করেছে দুর্বৃত্তরা
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
  • শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬
  • কয়রায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
  • কয়রায় ২ দিন ব্যাপি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন
  • কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুব কর্মশালা ও খাল পরিছন্ন কার্যক্রম