দেবহাটায় বজ্রপাতে আবুল কাশেম নামে একজনের মৃত্যু
দেবহাটা {সাতক্ষীরা০ প্রতিনিধি :: দেবহাটা মৎস্য ঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে, মৃত আবুল কাশেন উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
তিনি সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাড়ি থেকে মৎস ঘেরে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর ব্যাপারে মোঃ রমজান আলী বলেন আমি খালে মাছ ধরছিলাম, সে দ্রুত আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে প্রায় ঘেরের কাছাকাছি পৌছালে হঠাৎ বজ্রপাত হয়, আমার থেকে একটু দূরে থাকার কারণে ভালো বুঝতে পারেনি তবে ওখান থেকে ধোয়া মতো উড়তে দেখি সেই সময় আশে পাশের লোকজন কে বলি, লোকজন গিয়ে তার বাড়িতে খবর দেই বাড়ির লোক ঘেরে গিয়ে দেখে তার নিথর দেহ পড়ে আছে ঘেরের ভেড়িতে।
তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
সম্পর্কিত সংবাদ
জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকারত্ব দূর করবো ও দিনমুজুরদের মুখে হাসি ফুটাবো- মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতেরবিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবেরবিস্তারিত…


