যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ৬

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ। শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, জাবির হোটেলে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। এছাড়া আহত প্রায় শতাধিক।

যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি কল সেন্টার থেকে জানানো হয়, জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এই মুহূর্তে হতাহতের সংখ্যা বলতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তাদের কাজে সহোযোগিতা করছেন শিক্ষার্থীরাও।

বিকেল ৫টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান জানান, বিজয় মিছিল নিয়ে আমরা চিত্রার মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলের পেছন থেকে কিছু দুর্বৃত্ত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমাদের ছাত্র সমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এবং এর আগেও তারা কোনো নাশকতা করেনি।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না