কয়রায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ নদের গোবরা, ঘাটাখালি, হরিণখোলা ও ২নং কয়রা গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা হতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ সহ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩) অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় হরিণখোলা বেঁড়িবাধে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, স্থানীয় সমাজ সেবক শেখ রাশেদ, শেখ কেরামত আলী, আবু হানিফা প্রমুখ। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, এক শ্রেনীর অসাধু চক্র প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। এটি বন্ধের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক