জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ২নংওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার বিকাল ৩ টায় কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হল রুমে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাওঃ মামুনর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইদরিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ
মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানব সম্পদ বিভাগের সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাস্টার ইবরাহীম বাহারি, সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক,
পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার আজাদি, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক,যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মাওঃ মোবারক হোসেন, সেক্রেটারি মোঃ অহিদুর রহমান,মানব সম্পদ বিভাগের ইউনিয়ন সহ সভাপতি নজরুল ইসলাম, মাওঃ আঃ হামিদ প্রমুখ । ইফতার ও দোয়া মাহফিলে ওয়ার্ড জামায়াতের সকল পর্যায়ের নেত্ববৃন্দ, বিশিষ্টজন,মসজিদের ইমাম,স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক,ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ,,সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


