শার্শায় বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন

বেনাপোল প্রতিনিধি :: বযশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টার দিকে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং শার্শা উপজেলা প্রশাসনের এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবার, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, যশোর- ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ আরো অনেক।






সম্পর্কিত সংবাদ

  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল