সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে  সেমাই ও চিনি বিতরণ 

নিজস্ব প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুল প্রাঙ্গণে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি সমাজসেবক মো. নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ আব্দুস সালাম, মোঃ অলিউর রহমান, আমিনুর রহমান প্রমুখ। সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ সেমাই চিনি বিতরণ করা হয়। এসময় মা ফাউন্ডেশনের সদস্য ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত