কয়রায় দূর্যোগ প্রস্তুতি কর্মসূচী ইউনিটের  দূর্যোগ  মৌসুম সভা 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের আয়োজনে  দূর্যোগে করণীয় সম্পর্কে ওয়ার্ড সিপিপি সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার  (২৩ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে ও জাগ্রত যুব সংঘ (জেজেএসএর) বাস্তবায়নে সদর ইউনিয়নের  ৮ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।কয়রা সদর  ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিপিপি টিম লিডার  আশিকুজ্জামানের সভাপতিত্বে  অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন জেজেএস  প্রকল্পের এপিও, এস এম এ মজিদ,  সিপিপি সদস্যা আব্দুর রাজ্জাক সানা,  মিজানুর রহমান লিটন, ইমরান হোসেন, আসাদুজ্জামান সুমন, মুস্তাকিব বিল্যাহ,খাদিজা খাতুন, মুসলিমা আক্তার, ফাতিমা সুলতানা  প্রমুখ। দুর্যোগ মৌসুম সভায় পারিবারিক পর্যায়ে দূর্যোগের ঝুঁকি,দূর্যোগের আগে ও দূর্যোগ পরবর্তীকালিন করণীয়, দূর্যোগের সময় উদ্ধার সম্পর্কে ২০ জন সিপিপি সদস্যকে ফ্লিপ চার্ট সহ ঝড়ের বিভিন্ন সংকেত নিয়ে আলোচনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ