আশাশুনিতে তাঁতীদলের প্রতিষ্ঠা  বর্ষিকী ও দোয়া অনুষ্ঠান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান, শুভেচ্ছা র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি বাজার চান্নী সেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশার সভাপতিত্বে ও সিনিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহবায়ক আমির হোসেন বাদশা। নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মাহমুদ মোস্তফা। সম্মানিত অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা তরুন দল সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আশাশুনি জাসাস আহবায়ক আসাদুজ্জামান আসাদ, বড়দল যুবদল আহবায়ক শরীফুজ্জামান শরীফ, যুবদল যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, তাঁতী দলের সদস্য সচিব মেহদী হাসান প্রমুখ। সবশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দো


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন