কয়রায় জলবায়ু অভিযোজন মেলা

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিন ব্যাপী জলবায়ু অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্প এই মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করেন ইয়ুথ নেট গ্লোবাল সংগঠন।
সকাল ১০ টায় এ মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মোঃ জাহিদুল হাসান, সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, বাশারুল ইসলাম, কুদরাত উল্যাহ ফারুক বিজু,কমিউনিটি অর্গানাইজার শামিমা আক্তার, রেহেনা পারভীন, লাবনী আক্তার, মনিরা পারভীন, কারিতাসের মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, ইয়ুথ নেট গ্লোবাল সংগঠনের টিম লিডার, রাসেল রানা, আব্দুল আলিম প্রমুখ। মেলায় ৭ টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি পন্য সহ আধুনিক প্রযুক্তি কৃষি কাজে ব্যবহৃত জিনিষ পত্র প্রদর্শন করা হয়।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত রোজেনা টি ও বিটরুট পাউডার দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রত্যন্ত এই জনপদে এ ধরনের একটি ব্যাতিক্রম মেলার আয়োজন করায় মেলার মাঠে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত