সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় শহরের নিউ মার্কেটের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে এসে শেষ হয়।

এ সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব রহমাতুল্লাহ পলাশ, বর্তমান আহবায়ক  কমিটির যুগ্ন আহ্বায়, সাতক্ষীরা পৌরসভার  সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক ডক্টর মনিরুজ্জামান ও সদস্য সচিব সাবেক যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।এসময় বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একুত্রিশ দফা নিয়ে মানুষের কাছে বিএনপিকে তুলে ধরার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানান।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ