সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কারিমা মাধ্যমিক বিদ্যালয় সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল হক, রনজিত কুমার ঘোষ, মাধবী রানী মন্ডল, কৃষ্ণা চক্রবর্তী, মফিজুল ইসলাম, তহমিনা বিলকিস, নমিতা রায়, রুস্তম আলী প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা