কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে,”শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা যশোরের কেশবপুর শেকড়ের সন্ধানের আয়োজনে সুশীল সমাজ গঠনে করণীয় ও আত্মমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, শিক্ষাবৃত্তি বিতরণ, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শহরের পিটিএফ এর সভাকক্ষে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শেকড়ের সন্ধানের শিক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে ও শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শেকড়ের সন্ধানের সভাপতি ও পিটিএফ এর চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার, শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এবং শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুল কাদের।
এসময় সংগঠনের পক্ষ থেকে পাঁজীয়া ডিগ্রী কলেজ ১ম বর্ষের ছাত্র নূর হোসেন বাঁধন ও কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মিম আক্তার মুক্তা ২ জন শিক্ষার্থীকে নিয়মিত উপবৃত্তি প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না