সৈয়দপুরে তারুণ্যের উৎসবের সমাপনী  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন, রচনা, বির্তক ও কুইজ এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে ওই সব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুন্তাকিম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. শরফুদ্দিন খান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর  উপজেলা প্রকৌশলী ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু জাফর, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য আহসান উদ্দিন বাদল, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, ইউপি সদস্য মো. নুরন্নবী ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ফেরেজুল শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে  চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও বির্তক এবং ফুটবল ও ক্রিকেট খেলা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আলাহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ