নিখোঁজের ছত্রিশ দিনেও উদ্ধার হয়নি সাতক্ষীরার স্কুল ছাত্রী মন্দিরা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিখোঁজের এক মাস ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর। এ ঘটনায় অপহরণ মামলা করেছে পরিবার। তবে মেয়ে উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর হতাশায় দিন পার করছে ভুক্তভোগী পরিবার। তাদের মেয়ে বেঁচে আছে কিনা, মর্মান্তিক কিছু ঘটে গেছে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রী মন্দিরা দাস (১৬), সাতক্ষীরা সদরের মাগুরা বীনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। মন্দিরা দাসের বাবা বাসুদেব দাস বলেন, আমার মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে স্থানীয় একই এলাকারবিস্তারিত…
আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করনীয় কর্মশালা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘রূপান্তর’-এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান,বিস্তারিত…
আজ জাতীয় শোক দিবস
আগামী কাল ২২ জুলাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী হতাহতের জন্য রাষ্ট্রীয় শোকদিবস পালন করা হবে।
সাতক্ষীরা ল কলেজের প্রভাষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের প্রভাষক পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা ল কলেজে প্রভাষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। উক্ত লিখিত পরীক্ষায় ৩৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও চারজন ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উক্ত লিখিত ও ভাইবা পরীক্ষায় পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এক ঘন্টা ব্যাপী পরীক্ষায় ৫০ মার্কের প্রশ্নের পরীক্ষা নেওয়া হয়। ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যথাক্রমে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, এডভোকেট ফেরদৌসী ইফতেখার লুসী, অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন,বিস্তারিত…
শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকাল ৩ টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়নবিস্তারিত…
যে কোনও নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান : খামেনি
নতুন করে যেকোনও ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যে পাল্টা জবাব দেওয়া হয়েছিল, শত্রুদের তার চেয়েও বড় ধরনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনিকে ওই হুঁশিয়ারি উচ্চারণ করতে শোনা গেছে। তিনি বলেছেন, আমাদের দেশ যুক্তরাষ্ট্র এবং এর শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আর এটা অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসববিস্তারিত…
গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ
গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা হতে পর দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা সরকারি স্থাপনায় অবস্থান নেন।বিস্তারিত…
আশাশুনিতে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষে সোমবার (১৪ ই জুলাই) বিকালে আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এড.আলিফ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা নির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন,হোসেন আলী,আব্দুল নরিমবিস্তারিত…
যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো বিভাজন চাই না, কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়। সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, মাফিয়া ও দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু আমরা দেখছি দুর্নীতির সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। বলেছিলাম, হাসিনার পতন চাই না, আমরা এই ফ্যাসিবাদী সিস্টেম বন্ধবিস্তারিত…
কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন নিন্দনীয় : জামায়াত আমির
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। তবে কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান লেখেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন, প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’ তিনি লেখেন, ‘সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ববিস্তারিত…


